১
হজ্জের মর্মার্থ ও শিক্ষা
লেখকঃ ড. মোহাম্মদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
পঞ্চমতঃ হজ্জের মাধ্যমে তাকওয়া অর্জন নিশ্চিত করা
হজ্জ তাকওয়া অর্জনের একটি সমৃদ্ধ পাঠশালা। তাকওয়ার মূল মর্ম হচ্ছে আল্লাহর সকল নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নার আলোকে পালন করা এবং সকল নিষেধাজ্ঞা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী বর্জন করা। হজ্জের ছোট বড় কাজকর্মের মধ্য দিয়ে তাকওয়ার সে মর্ম গভীরভাবে উপলদ্ধি করা সহজ হয়, বরং বলা চলে হজ্জের সকল আমল মূলতঃ তাকওয়া অর্জনের এক কার্যকর কর্মশালা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
﴿ ذَٰلِكَۖ وَمَن يُعَظِّمۡ شَعَٰٓئِرَ ٱللَّهِ فَإِنَّهَا مِن تَقۡوَى ٱلۡقُلُوبِ ٣٢ ﴾ [ الحج : ٣٢ ]
‘‘ওটাই এবং যারা আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, তা তাদের হৃদয়ের তাহকওয়ার অন্তর্গত।’’ [সূরা আল-হাজ্জ : ৩২]
হজ্জের কুরবানীর পশুর রক্ত ও গোশ নয় বরং অন্তরের তাকওয়াই শুধু আল্লাহর কাছে পৌঁছে। আল্লাহ বলেন,
﴿ لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ ﴾ [ الحج : ٣٧ ]
“কুরবানীর গোশ ও রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, বরং তোমাদের তাকওয়াই তার কাছে পৌঁছে”। [সূরা আল-হজ্জ : ৩৭]
পবিত্র হজ্জের সমৃদ্ধ কর্মশালা ও বিদ্যাপীঠ হতে আল্লাহ আমাদেরকে আমল, আখলাক, তাকওয়া ও ইখলাস শেখার তাওফীক দিন এবং আমাদের হজ্জ ও উমরা কবুল করুন। আমীন!!