hadith book logo

কবর যিয়ারত সংক্রান্ত কতিপয় জাল ও দুর্বল হাদীস

লেখকঃ শাইখ হাম্মাদ ইবন মুহাম্মাদ আল-আনসারী আল-খাযরাজী আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

৭. “যে একই বছর আমার ও আমার পিতা ইবরাহীমের কবর যিয়ারত করল সে জান্নাতে প্রবেশ করবে”

7 ـ «من زارني وزار أبي إبراهيم في عام واحد دخل الجنة» .

৭. “যে একই বছর আমার ও আমার পিতা ইবরাহীমের কবর যিয়ারত করল সে জান্নাতে প্রবেশ করবে”।

ইমাম নববী ‘আল-মাজমু’ গ্রন্থে বলেন: “হাদীসটি বানোয়াট, তার কোনো ভিত্তি নেই। হাদীসের ইলম সম্পর্কে জ্ঞাত কেউ তা বর্ণনা করেন নি”। [আল-মাজমু‘ শারহুল মুহাযযাব: (৮/২৬১)]