hadith book logo

কবর যিয়ারত সংক্রান্ত কতিপয় জাল ও দুর্বল হাদীস

লেখকঃ শাইখ হাম্মাদ ইবন মুহাম্মাদ আল-আনসারী আল-খাযরাজী আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫

১২. “যে ইসলামের হজ সম্পাদন করল, আমার কবর যিয়ারত করল, কোনো যুদ্ধে অংশ নিল এবং…

12 ـ «من حج حجة الإسلام، وزار قبري، وغزا غزوة، وصلى عليَّ في بيت المقدس لم يسأله الله فيما افترض عليه» .

১২. “যে ইসলামের হজ সম্পাদন করল, আমার কবর যিয়ারত করল, কোনো যুদ্ধে অংশ নিল এবং বায়তুল মাকদিসে আমার ওপর সালাম পাঠ করল, আল্লাহ তার ওপর যা ফরয করেছেন সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন না”। [দেখুন, আস-সারিম আল-মুনকি: (পৃ.১৩৯ ও ১৪১)]

আবুল ফাতহ আযদি তার ফাওয়ায়েদের দ্বিতীয় খণ্ডে হাদীসটি উদ্ধৃত করেছেন, আবু সাহল ইবন আব্দুল্লাহ আল-মিসসিসি থেকে, সে হাসান ইবন উসমান আয-যিয়াদি থেকে।

ইমাম যাহাবী বলেন: হাসান ইবন উসমান আয-যিয়াদি থেকে গ্রহণ করা বদরের হাদীস বাতিল অর্থাৎ অত্র হাদীস। তার থেকে এ হাদীস নু‘মান ইবন হারুনও বর্ণনা করেছেন। [মিযানুল ই‘তিদাল: (১/৩০০)]

দ্বিতীয়তঃ আবুল ফাতহ আযদি দুর্বল।

ইবনুল জাওযী বলেন: সে হাফেয ছিল, কিন্তু তার হাদীসে অনেক মুনকার রয়েছে, মুহাদ্দিসগণ তাকে দুর্বল বলতেন। [আদ-দু‘আফা লি ইবনুল জাওযি: (২/৫৩)]

খতিব বলেন: সে হাদীস রচনা করার অভিযোগে অভিযুক্ত। [তারিখু বাগদাদ: (২/২৪৪)]

বারকানী তাকে দুর্বল বলেছেন, মসূলের অধিবাসীরা তাকে কিছুই গণনা করত না। [দেখুন, মি‘যানুল ইতিদাল: (৩/৫২৩)]