hadith book logo

কবর যিয়ারত সংক্রান্ত কতিপয় জাল ও দুর্বল হাদীস

লেখকঃ শাইখ হাম্মাদ ইবন মুহাম্মাদ আল-আনসারী আল-খাযরাজী আস-সা‘দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯

৬. “যে আমাকে যিয়ারত করল আমার মৃত্যুর পর, সে যেন আমাকে যিয়ারত করল আমার জীবিত অবস্থায়…

6 ـ «من زارني بعد موتي فكأنما زارني في حياتي، ومن مات بأحد الحرمين بعث من الآمنين يوم القيامة» .

৬. “যে আমাকে যিয়ারত করল আমার মৃত্যুর পর, সে যেন আমাকে যিয়ারত করল আমার জীবিত অবস্থায়, আর যে দু’টি হারাম থেকে কোনো একটিতে মারা গেল, তাকে কিয়ামতের দিন নিরাপত্তার সাথে উঠানো হবে”।

বাণীটি উদ্ধৃত করেছেন দারাকুতনি স্বীয় সুনান গ্রন্থে ও ইবন আসাকির, হাতিব থেকে। [আল-মাজরুহিন: (৩/১৫১)]

অত্র হাদীসের সনদে হারুন আবু কায‘আহ অথবা ইবন আবি কায‘আহ নামক একজন বর্ণনাকারী আছেন, তার সম্পর্কে:

ইমাম বুখারী বলেন: “এ হাদীসের কোনো মুতাবি‘ হাদীস নেই”। [দেখুন: আদ-দু‘আফা লিল ‘উকাইলি: (৪/৩৬৩); আল-কামিল লি ইবন আদি: (৭/২৫৭৭)]

আবু কুয‘আর শাইখও মাজহুল।

ইমাম যাহাবী ‘মিযানুল ইতিদাল’ [মিযানুল ই‘তিদাল: (৪/২৮৫)] গ্রন্থে হাতিবের এ হাদীস এবং তার পূর্বের উমারের হাদীসকে হারুন ইবন আবু কুযআহর মুনকার সমগ্রের অন্তর্ভুক্ত বলেছেন।