hadith book logo

কিয়ামতের আলামত

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১৬

৮. দাব্বাতুল আরদ্‌

আখেরী যামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে যমিন থেকে দাব্বাতুল আরদ্‌ নামক এক অদ্ভুত জানোয়ার বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহীহ হাদীছ থেকে জানা যায়, পশ্চিম আকাশে সূর্য উঠার কিছুক্ষণ পরই যমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তাওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে- এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুহমিনের কপালে লিখে দিবে ওমুমিনহ এবং কাফেরের কপালে লিখে দিবে ওকাফেরহ।