hadith book logo

কিয়ামতের আলামত

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮

২) চন্দ্র দ্বিখন্ডিত হওয়াঃ

আল্লাহ তাহআলা বলেনঃ

اقْتَرَبَتْ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ “

কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এবং চন্দ্র দ্বিখন্ডিত হয়েছেচ। (সূরা কামারঃ ১)

হাফেয ইবনে রজব বলেনঃ আল্লাহ তাহআলা চন্দ্র দ্বিখন্ডিত হওয়াকে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হিসাবে নির্ধারণ করেছেন। [ - الحكم الجديرة بالإذاعة : ص ১৯]

আলেমদের সর্বসম্মত অভিমত হলো রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর যামানায় চন্দ্র দ্বিখন্ডিত হওয়ার ঘটনা সংঘটিত হয়ে গেছে। এ ব্যাপারে একাধিক সহীহ হাদীছ বর্ণিত হয়েছে। আনাস (রাঃ) বলেনঃ মক্কাবাসীরা যখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কাছে নবুওয়াতের প্রমাণ চাইল তখন তিনি চন্দ্রকে দ্বিখন্ডিত করে দেখালেনচ। [- মুসলিম, অধ্যায়ঃ সিফাতুল মুনাফিকীন।]