hadith book logo

কিয়ামতের আলামত

লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

কিয়ামতের ছোট আলামত ১) নবী (সাঃ)এর আগমণ ও মৃত্যু বরণঃ

কিয়ামতের সর্বপ্রথম আলামত হচ্ছে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর আগমণ। কেননা তিনি হলেন সর্বশেষ নবী। তাঁর পর কিয়ামত পর্যন্ত আর কোন নবীর আগমণ হবেনা। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর দুনিয়াতে আগমণের অর্থ হলো, দুনীয়ার বয়স শেষ হয়ে আসছে, কিয়ামত অতি নিকটবর্তী হয়ে গেছে। তিনি বলেনঃ

بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ قَالَ وَضَمَّ السَّبَّابَةَ وَالْوُسْطَى

আমি এবং কিয়ামত এক সাথে প্রেরিত হয়েছি। একথা বলে নবী (সাঃ) হাতের শাহাদাত আঙ্গুল এবং মধ্যমা আঙ্গুলকে একত্রিত করে দেখালেনচ। [- মুসলিম, অধ্যায়ঃ কিয়ামতের আলামত।]