১
কিয়ামতের আলামত
লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২৮
কাহবা ঘর ভেঙ্গে ফেলা হবেঃ
কাহবা ঘর পৃথিবীর সকল মুসলমানদের কিবলা এবং তাদের সম্মানের প্রতীক। মুসলমানগণ যতদিন কাহবার প্রতি সম্মান প্রদর্শন করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের ভিতর থাকবে।
আখেরী যামানায় কিয়ামতের পূর্বমুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহমুমিন বলার মত কোন লোক থাকবেনা তখন কাহবাঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। তবে নামধারী মুসলমানদের দ্বারাই এ ঘটনা ঘটবে। যখন কাহবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য। হাবাশা থেকে যুল-সুওয়াইকাতাঈন নামক একজন লোক এসে কাহবা ঘরকে ভেঙ্গে ফেলবে। কাহবার ভিতরের গুপ্তধন বের করে নিবে এবং তাকে গেলাফ শুন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ করে দিবে। এরপর হজ্জ-ওমরা বন্ধ হয়ে যাবে। কারণ তখন পৃথিবীতে কোন মুসলিম অবশিষ্ট থাকবেনা। [ - أشراط الساعة للوابل ( ص ২৩১)] নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
يُخَرِّبُ الْكَعْبَةَ ذُو السُّوَيْقَتَيْنِ مِنَ الْحَبَشَةِ
যুল-সুওয়াইকাতাঈন নামক এক হাবশী লোক কাবা ঘর ধ্বংস করবেমুমিন। [- মুসনাদে আহমাদ। আল্লামা আহমাদ শাকের (রঃ) হাদীছটিকে সহীহ বলেছেন।]