১
কিয়ামতের আলামত
লেখকঃ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৩
১৮) মারামারি ও হত্যাকান্ড বৃদ্ধি পাবেঃ
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ
لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْهَرْجُ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْقَتْلُ الْقَتْلُ
হারজ বৃদ্ধি পাওয়ার পূর্বে কিয়ামত হবেনা। সাহাবীগণ জিজ্ঞেস করলেনঃ হে আল্লাহর রাসূল! হারজ কি? উত্তরে তিনি বললেনঃ হত্যা, হত্যামুমিন। [- বুখারী, অধ্যায়ঃ কিতাবুল ফিতান।] নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেনঃ ঐ আল্লাহর শপথ! যার হাতে আমার জীবন ততদিন দুনিয়া ধ্বংস হবেনা যতদিন না মানুষের কাছে এমন সময় আসবে যখন হত্যাকারী বুঝতে পারবেনা সে কেন হত্যাকান্ডে লিপ্ত হচ্ছে এবং নিহত ব্যক্তিও জানতে পারবেনা কেন তাকে হত্যা করা হচ্ছে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বলা হলো তাদের অবস্থা কেমন হবে? উত্তরে তিনি বললেনঃ হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবেমুমিন। [- মুসলিম, অধ্যায়ঃ কিতাবুল ফিতান।]
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর বাণী সত্য প্রমাণিত হয়েছে। উছমান (রাঃ)এর হত্যার পর সাহাবীদের যুগে মুসলমানদের পরস্পরের মধ্যে যে সমস্ত যুদ্ধ হয়েছে তাতে অসংখ্য মানুষ নিহত হয়েছে। পরবর্তীতে বিভিন্ন ইসলামী অঞ্চলে অসংখ্য যুদ্ধ হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই কারণ ছিল অস্পষ্ট। বর্তমানে ইসলামী দেশগুলোতে যে সমস্ত গৃহযুদ্ধ, মারামারি ও হত্যাকান্ড সংঘটিত হচ্ছে তাতেও উল্লেখযোগ্য কোন কারণ খুঁজে পাওয়া যাবেনা। সামান্য কারণে একজন অন্যজনকে হত্যা করছে। মনে হচ্ছে মানুষ যেন একেবারেই মূল্যহীন।