১
শরিয়া বিধানের উদ্দেশ্য ও তাৎপর্য
লেখকঃ ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
সংজ্ঞা:
আল্লামা মুহাম্মাদ তাহির বিন আশুর রহ. [আল্লামা মুহাম্মাদ তাহির বিন আশুর রহ, গ্রান্ড মুফতি তিউনেশিয়া , তাঁর বিখ্যাত রচনাবলীর মধ্যে রয়েছে, আত তাহরীর ওয়া তানবীর, মাকাসিদিশ শরীআতিল ইসলামিয়া, মুত্যু: ১৩৯৩ হি:। দ্রষ্টব্য আল আলাম (১৭৪/৬)।] এর মতে, মাকাসিদুশ শরিয়া বলতে সেসব দর্শন ও তাৎপর্যকে বুঝানো হয়, বিধান প্রবর্তনের সময় বিধানকর্তা আল্লাহ যেসবের প্রতি লক্ষ্য রেখে বিধান প্রবর্তন করেছেন। [মাকাসিদিশ শরীআতিল ইসলামিয়া। (পৃ:৫০)]
শায়খ ইলাল আল ফাসী রহ. বলেন, মাকাসিদুশ শরিয়া দ্বারা উদ্দেশ্য, সেসব লক্ষ্য ও উদ্দেশ্য, প্রজ্ঞাময় বিধানকর্তা প্রতিটি বিধান প্রবর্তনের সময় যার প্রতি লক্ষ্য রেখেছেন। [উস্তাদ ইলাল আল ফাসী রহ. মাকাসিদুশ শরীআতি ওয়া মাকারিমুহা। (পৃ:৭)]
এসব সংজ্ঞা থেকে সুস্পষ্টরূপে প্রতিভাত হচ্ছে যে, মাকাসিদুশ শরিয়া দ্বারা উদ্দেশ্য, সেসব মহান লক্ষ্য, উদ্দেশ্য ও কল্যাণকর তাৎপর্য; দয়াময় বিধানদাতা যার বাস্তবায়ন ও সেগুলোতে উপনীত হওয়া কামনা করেন তাঁর পক্ষ থেকে আরোপিত নুসূস তথা শরয়ি উদ্ধৃতি কিংবা প্রদত্ত বিধানাবলী সম্পাদনের মাধ্যমে।