১
শরিয়া বিধানের উদ্দেশ্য ও তাৎপর্য
লেখকঃ ইকবাল হোসাইন মাসুম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
উপকারিতা ও স্বার্থ সংরক্ষণ
আর এটি সেগুলোই যা মাকাসিদুশ শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ হবে অথবা বিরোধপূর্ণ। আর এ মাকাসিদের অগ্রভাগেই রয়েছে, মানব জীবনের অতি জরুরী পাঁচটি জিনিস- দ্বীন, জীবন, সম্পদ, বুদ্ধি-বিবেক ও বংশ পরম্পরার সংরক্ষণ। এর অধীনে রয়েছে এগুলোর চেয়ে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ বিষয়াদি, যার প্রতি সুন্দর-সাবলীল জীবন মুখাপেক্ষী। [আল ইসলামু মাকাসিদুহু ওয়া খাসাইসুহু (পৃ:১২০)।]