১
শাস্তি প্রদান শরয়ি দৃষ্টিকোণ
লেখকঃ আমর ইব্রাহীম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮
এখানে আরও কিছু শর্ত আছে যা শুধুমাত্র প্রহার বা শারীরিক শাস্তির সাথে সংশ্লিষ্ট। সংক্ষিপ্তাকারে কিছু পেশ করা হল: ১. প্রহার শুরুর বয়স
বাচ্চাকে কত বছর বয়স থেকে প্রহার করা যাবে এ নিয়ে প্রশিক্ষণ বিজ্ঞানীরা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছেন। কেউ বলেছেন, দশ বছর বয়স থেকে অর্থাৎ বাচ্চার বয়স দশ বছর হলে প্রহার করা যাবে এর আগে নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দশ বছরের পর বেত্রাঘাতের নির্দেশ দিয়েছেন। তবে আরও উত্তম মত হলো, বাচ্চার ভালো-মন্দ পার্থক্য করার মত বয়স হয়ে গেলে এবং ভুল ও অপরাধ বুঝার মত বুদ্ধি হয়ে গেলেই প্রহার করা যাবে। অর্থাৎ যখন থেকে সে বুঝতে শিখবে যে আমি শাস্তিযোগ্য অপরাধ করেছি কিংবা এ অপরাধের জন্য আমাকে শাস্তি পাওয়া উচিৎ তখন থেকেই তাকে প্রহার করা যাবে।