১
শাস্তি প্রদান শরয়ি দৃষ্টিকোণ
লেখকঃ আমর ইব্রাহীম • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ২১
ভুল ও কঠিন শাস্তির পরিণতি :
একটি বিষয় সকলেরই জানা থাকা দরকার যে, স্থান-কাল-পাত্র বিচার না করে শারীরিক যন্ত্রণা ও মানসিক শাস্তি প্রদান করা কিংবা শাস্তির সাথে অপরাধের সামঞ্জস্য বিধান না করা শাস্তিপ্রাপ্ত অপরাধীর অন্তরে শাস্তিদাতা প্রশিক্ষকের প্রতি ঘৃণা ও বিদ্বেষের সৃষ্টি করে। আর অপমান ও লাঞ্ছিত করার উদ্দেশ্যে শাস্তি প্রদানে কঠোরতা করা, কঠিন শাস্তি আরোপ করা, কঠোর আচরণ করা কিংবা শক্তভাবে হুমকি-ধমকি প্রদান করার দ্বারা কেবল হীনবল, কাপুরুষ ও ছোট মানসিকতা সম্পন্ন প্রজন্মই তৈরি হয়। এসব কারণে তাদের সৃজনশীল মানসিকতা নষ্ট হয়ে যায়। চিন্তা, দর্শন, পরিকল্পনা, সংকল্প ইত্যাদিতে কোনো নতুনত্ব সৃষ্টি করতে পারে না। বরং প্রতিযোগিতায় সবক্ষেত্রে কেবল পিছিয়ে যায়। তাই এসব ক্ষেত্রে সাবধানতা ও বিচক্ষণতার কোনো বিকল্প নেই।