hadith book logo

দাঈদের প্রতি বার্তা

লেখকঃ শাইখ মোহাম্মাদ বিন সালেহ আল-উসাইমিন • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

ألحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادى له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله، صلى الله عليه وعلى أله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما

সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তাঁরই কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁরই কাছে আমরা সাহায্য প্রার্থনা করছি এবং ক্ষমা চাচ্ছি ও তওবা করছি। আমরা আমাদের অন্তরের খারাবী ও অন্যায় আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে পথভ্রষ্ট করার কেউ নেই এবং যাকে পথভ্রষ্ট করেন তাকে হেদায়েত দান করার কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই, তিনি এক, তাঁর কোন অংশীদার নেই এবং মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল। আল্লাহ তাঁর উপর, তাঁর পরিবার-পরিজন, তাঁর সাহাবাগণ এবং কিয়ামত পর্যন্ত সকল সৎ ও ভালো কাজের অনুসারীদের উপর দরূদ ও সালাম বর্ষণ করুন। নিশ্চয় আল্লাহর পথে আহবান করা একটি মহান ও উঁচু মর্যাদাপূর্ণ কাজ। কেননা তা হচ্ছে আল্লাহর মনোনীত কাজ, নবী-রাসূল ও তাঁদের খোলাফায়ে রাশিদীনগণের কাজ। যাদেরকে তিনি সঠিক ইলম, আমল এবং তার প্রতি আহবানের উত্তরাধিকারী করেছেন। অতএব আমরা যেন একমাত্র আল্লাহর জন্য ইখলাসের সাথে সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে গুরুত্ব সহকারে মুহাম্মাদ ﷺ এর অনুসরণ করে দায়িত্ব পালন করি, যাতে আমাদের এ প্রচেষ্টা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ও মনোনীত হয়। এ সম্পর্কিত বর্ণনায় কয়েকটি অধ্যায়ে উল্লেখ করা হয়েছে।

প্রথম অধ্যায়ঃ আল্লাহর পথে আহবান করা ওয়াজিব হওয়া এবং তার ফযীলত।

দ্বিতীয় অধ্যায়ঃ আল্লাহর দিকে দাওয়াতের মাধ্যম ও তার পদ্ধতি।

তৃতীয় অধ্যায়ঃ আল্লাহর প্রতি আহবানের ক্ষেত্র।

চতুর্থ অধ্যায়ঃ আল্লাহর পথে আহবানকারীর দায়িত্ব, কর্তব্য, গুণাবলি ও কার্যক্রম।

পঞ্চম অধ্যায়ঃ দাওয়াতে সফলতার শর্তাবলি।