১
মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ
এক. আল্লাহর দীন কায়েমের জন্য তার পথে জীবন দান করার নাম হল শাহাদত। শাহাদত মানে শহীদ হওয়া। শাহাদতের একটি অর্থ হল স্বাক্ষী দেয়া, উপস্থিত থাকা। যে আল্লাহর পথে শহীদ হয়, সে তো সাধারণ মৃত মানুষের মত নয়, বরং জীবিত। তাই তাকে শহীদ বলা হয়। সে যেন উপস্থিত থেকে আল্লাহর অনুগ্রহ প্রত্যক্ষ করে যাচ্ছে। যে আল্লাহর পথে নিহত হয়, তাকে শহীদ বলা হল, রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পরিভাষা। তবে আল-কুরআনুল কারীমে এ পরিভাষা ব্যবহার করা হয়নি।
দুই. শহীদ ইসলামী পরিভাষা। তাই এটি ভিন্ন ধর্মের বা ধর্মনিরপেক্ষ মানুষদের জন্য ব্যবহার করার প্রশ্নই আসে না। কেহ ব্যবহার করলে সেটা হবে জালিয়াতি।
তিন. শাহাদতের যেমন ফজিলত ও মর্যাদা আছে, তেমনি আল্লাহর কাছে শাহাদত কামনা করার ফজিলতও এ হাদীস দিয়ে প্রমাণিত।
চার. শাহাদত কামনা করতে হবে সততার সাথে। অন্যকে শুনিয়ে নিজের মর্যাদা বড় করার নিয়তে কেহ মুখে মুখে শাহাদত কামনা করলে সে শহীদি মর্যাদা পাবে না। সততার সাথে শাহাদত কামনা শর্ত। বিষয় শিরোনামের সাথে হাদীসের সম্পর্ক এখানেই। শাহাদত কামনা করার মধ্যে সততা থাকা জরুরী। নয়তো সে কামনা কোস ফল দেবে না।
পাঁচ. সততার সাথে কেহ ‘আল্লাহর পথে নিহত হওয়া’ কামনা করলে আল্লাহ তাকে সেই মর্যাদা অর্থাৎ শহীদি মর্যাদা দেবেন। যদি সে স্বাভাবিক মৃত্যু বরণ করে তবুও। এটি সততার জন্য আল্লাহ রাববুল আলামীনের পুরস্কার।
ছয়. মানুষের প্রতি আল্লাহর অনুগ্রহ ও নেআমাত কত ব্যাপক। আল্লাহর পথে নিজের জীবন বিলিয়ে দেয়া কামনা করার কারণে আল্লাহ তাকে তাঁর জন্য জীবন উৎসর্গকারী হিসাবে গণ্য করবেন।