১
মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা
লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৫
হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ
এক. ক্রেতা ও বিক্রেতা ক্রয় বিক্রয়ের মৌখিক চুক্তি করা শেষ করলেও তাদের উভয়ের অধিকার রয়েছে যে, তারা ক্রয়-বিক্রয়টি বাতিল বা অকার্যকর করে দিতে পারে। ইসলামী আইনের পরিভাষায় এটাকে বলা হয় খিয়ারুল মাজলিছ।
কিন্তু যদি তারা ক্রয় বিক্রয়ের কথা চুরান্ত করে কথা একে অপরের থেকে আলাদা হয়ে যায় তাহলে বিক্রয় বাতিল করার অধিকার আর থাকে না। অবশ্য এটার পদ্ধতি নিয়ে ইমামদের মধ্যে মতভেদ আছে। কেহ বলেছেন, আলাদা হয়ে যাওয়ার অর্থ মৌখিকভাবে আলাদা হয়ে যাওয়া, শারিরিকভাবে নয়। কেহ বলেছেন, আলাদা হওয়ার অর্থ হল শারিরিকভাবে আলাদা হওয়া মৌখিকভাবে নয়।
দুই. ক্রয় বিক্রয়ের মধ্যে সততা ও সত্যিবাদিতা অপরিহার্য।
তিন. ক্রয়-বিক্রয় বা ব্যবসা-বাণিজ্যের মধ্যে পণ্যের দোষ-গুণ স্পষ্ট ও পরিপূর্ণভাবে বর্ণনা করতে হবে। কোন দোষ গোপন করা জায়েয নয়। পণ্যের দোষ-ত্রুটি গোপন করে ব্যবসা করলে তাতে বরকত হয় না।
চার. ক্রয়-বিক্রয়ে সততা, বরকত বা সচ্ছলতা আনয়ন করে।
পাঁচ. ক্রয়-বিক্রয় বা ব্যবসা বাণিজ্যে মিথ্যা বললে, পণ্যের দোষত্রুটি গোপন করলে ব্যবসার বরকত চলে যায়।
হাদীসগুলো ইমাম নববী রহ. এর রিয়াদুস সালেহীন থেকে নেয়া
সমাপ্ত