hadith book logo

মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা

আল্লাহ তাআলা বলেনঃ

يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

‘‘হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় কর এবং সত্যবাদীদের সাথে থাক।’’ (সূরা আত-তাওবা আয়াত- ১১৯)

আল্লাহ তাআলা আরো বলেনঃ

وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ

‘‘সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী (তাদের জন্য আল্লাহ ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তত রেখেছেন)।’’ (সূরা আল-আহযাব, আয়াত ৩৫)

আল্লাহ তাআলা আরো বলেনঃ

فَلَوْ صَدَقُوا اللَّهَ لَكَانَ خَيْرًا لَهُمْ

‘‘যদি আল্লাহর সাথে কৃত ওয়াদা তারা সত্যে পরিণত করত, তবে তা তাদের জন্য কল্যাণকর হত।’’ (সূরা মুহাম্মাদ, আয়াত ২১)