hadith book logo

মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. ইসলামে জিহাদের গুরুত্ব প্রমাণিত। পূর্ববর্তী নবীদের যুগেও জিহাদ ইসলামের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

দুই. তিন প্রকার লোককে অংশ না নিতে বলা হয়েছিল। কারণ তাদের পিছু টান রয়েছে। ফলে তারা সততা ও আন্তরিকতার সাথে জিহাদ করতে পারবে না।

তিন. নবীদের মুজিযা ও আল্লাহর দরবারে তাদের দুআ কবুলের বিষয়টি এ হাদীস দ্বারাও প্রমাণিত হল।

চার. পূর্ববর্তী নবীদের যুগে গনীমত বা যুদ্ধলব্ধ সম্পদ ও কুরবানী মানুষেরা ভোগ বা ব্যবহার করতে পারত না। আল্লাহর পক্ষ থেকে এগুলো তাদের জন্য হালাল করা হয়নি।

পাঁচ. তাদের জিহাদ ও কুরবানী কবুলের আলামত ছিল, আকাশ হতে আগুন এসে এগুলোকে জ্বালিয়ে দিত। আগুন এগুলো জ্বালিয়ে না দিলে প্রমাণিত হত যে, জিহাদ বা কুরবানী আল্লাহর কাছে কবুল হয়নি।

ছয়. উম্মাতে মুহাম্মাদীর মর্যাদা ও তাদের প্রতি আল্লাহর অনুগ্রহের আধিক্যের কারণে কুরবানী ও যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ করা হয়েছে। তাদের পূর্বে কোন জাতির জন্য এগুলো হালাল ছিল না।

সাত. খেয়ানত, দুর্নীতি হল সত্যবাদিতা ও সততার পরিপন্থী বিষয়। এটা এত বড় অন্যায়, যার কারণে নবীর সাথে যুদ্ধে অংশ নেয়ার সওয়াবও বৃথা যেতে পারে।

আট. আল্লাহ তাআলা কারো তাওবা কবুল করলে তাকে গুনাহের শাস্তি থেকে অব্যাহতি দেয়া হয়।