hadith book logo

মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক. আলী রা. এর ছেলে হাসান রা. তার নানা নবী কারীম সাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে হাদীস মুখস্থ করেছেন বলে জানা গেল।

দুই. সন্দেহ জনক বিষয়-কে ‘না’ বলা। এবং যাতে কোন সন্দেহ নেই তা গ্রহণ করার জন্য এ হাদীস দিক নির্দেশনা দিয়েছে। সত্যাসত্য যাচাই করে সন্দেহ জনক বিষয় সম্পর্কে চুরান্ত সিদ্ধান্ত নেয়া জরুরী। যা সন্দেহ জনক বিষয় তা প্রচার করাও নিষেধ।

তিন. সততা ও সত্যবাদিতা প্রশান্তি দেয়। মানুষ সত্য কথা বলে মনে প্রশান্তি লাভ করে, যদি তা নিজেদের বিরুদ্ধেও যায়। আর মিথ্যা বলে মানসিকভাবে চিন্তিত থাকে। ভয় করে লোক সমাজে আমার মিথ্যা ধরা পরে যায় কিনা। আর আল্লাহর শাস্তির ভয় তো থেকেই যায়।