hadith book logo

মুসলিম জীবনে সততা ও সত্যবাদিতা

লেখকঃ আব্দুল্লাহ শহীদ আব্দুর রহমান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

হাদীসটি থেকে শিক্ষা ও মাসায়েলঃ

এক.সত্যবাদিতার ফজিলত ও মিথ্যাবাদিতার পরিণাম বর্ণিত হল।

দুই. সত্যবাদিতা সর্বদাই মানুষকে সুপথে পরিচালিত করে।

তিন. মিথ্যাবাদিতা মানুষকে কুপথে পরিচালিত করে। এমনকি একটি মিথ্যা বিষয় প্রমাণ করতে আরো অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়।

চার. অব্যাহতভাবে সত্য চর্চা করলে আল্লাহর কাছে সত্যবাদি বলে তার নাম লেখা হয়।

পাঁচ. অব্যাহতভাবে মিথ্যা বলতে থাকলে তার নাম আল্লাহর কাছে মিথ্যাবাদীদের তালিকায় লেখা হয়ে যায়।

ছয়. সত্যের পুরস্কার জান্নাত আর মিথ্যার শাস্তি জাহন্নাম।