hadith book logo

মুসলিমের আদব বা শিষ্টাচার

লেখকঃ আহমদ আল-মাযইয়াদ/আদেল ইবন আলী আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০

8. অমুসলিমদের সাথে শিষ্টাচার

যে আল্লাহ ও তার রাসূলের প্রতি কুফুরী করে তাকে মুসলিম ঘৃণা করবে, তার প্রতি বন্ধুত্বপোষণ করবে না তাকে ভালোবাসবে না। অনুরূপভাবে তার কুফুরীতে সে সন্তুষ্ট হবে না এবং তাকে কুফুরী মেনে নেবে না।

এতদসত্বেও সে তার প্রতি অত্যাচার করবে না; বরং তার সাথে ন্যায়পরায়ণতা দেখাবে ও ইনসাফ করবে। অনুরূপভাবে সে তার মাল, জীবন ও সম্মানের ক্ষেত্রে আঘাত হানবে না। তাকে কষ্ট দেবে না, যদি সে মুসলিমদের সাথে যুদ্ধে জড়িত না থাকে।

এমনিভাবে সে তার সাথে সাধারণত: দয়া ও করুণা দেখাবে। যেমন, ক্ষুধার্থ হলে তাকে খাওয়াবে, পিপাসিত হলে পান করাবে, রুগ্ন হলে সেবা করবে, তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। যেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

«الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ ارْحَمُوا أَهْلَ الْأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ»

‘‘করুনাশীলদেরই রাহমান (দয়াময় আল্লাহ) করুনা করেন। তোমরা জমিনবাসীদের ওপর করুণা কর। তাহলে আকাশবাসী তোমাদের ওপর করুণা করবেন।’’ [. সুনান আবু দাউদ, হাদীস নং ৪৯৪১]

এমনিভাবে অমুসলিমদের উপঢৌকন দেওয়া ও তার উপহার গ্রহণ করা ও তার খাবার গ্রহণ করা জায়েয যদি সে আহলে কিতাব (ইয়াহূদী বা খৃষ্টান) হয়।

এগুলো মুসলিমের চরিত্র এবং শিষ্টাচার তার ধর্ম বিরোধী লোকেদের সাথে। তাহলে তার মুসলিম ভাইয়ের সাথে তার আচরণ কেমন হওয়া উচিৎ?