hadith book logo

মুসলিমের আদব বা শিষ্টাচার

লেখকঃ আহমদ আল-মাযইয়াদ/আদেল ইবন আলী আশ-শিদ্দী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫

3. কুরআনের সাথে আদব বা শিষ্টাচার

একজন মুসলিম আল্লাহ তা‘আলার কিতাব কুরআনে কারীমের সাথে ও আদব রক্ষা করে চলবে, একে সম্মান করবে, সকল কথার ওপর এ কালামকে প্রাধান্য দিবে। এমনিভাবে সে কুরআনে বর্ণিত বিভিন্ন আহকাম, আদব ও আখলাক অনুসরণ করে চলবে। কুরআন তিলাওয়াতের সময় নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখবে।

পরিপূর্ণ পবিত্রতার সাথে, কিবলার দিকে বসে অত্যন্ত সম্মানের সাথে তিলাওয়াত করা।

কুরআনের আয়াত এবং তার অর্থ নিয়ে চিন্তা ও গবেষণা করা।

শুধু জানা বা আমলের জন্য নয় বরং ইবাদাতের নিয়তে তিলাওয়াত করা।

অত্যন্ত ধীরে তারতীল সহকারে তিলাওয়াত করা, তাড়াহুড়া না করা।

স্বতন্ত্র আহকাম হিসেবে কুরআন তিলাওয়াতের ও অধ্যয়নের নিয়ম শিক্ষা করা।

সুন্দর স্বরে তিলাওয়াত করা এবং কিতাবের মর্যাদা বিবেচনায় বিনম্র ও ভদ্রভাব তথা খুশূ‘ ও খুযূ বজায় রাখা।