hadith book logo

ইসলামের প্রাথমিক শিক্ষা

লেখকঃ অনুবাদ ও গবেষণা বিভাগ, জুবাইল দাওয়া এন্ড গাইডেন্স সেন্টার • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

আপনার জ্ঞানের পরীক্ষা নিন:

ইসলাম ধর্মের চারটি বৈশিষ্ট উল্লেখ করুন।

ইসলামের জ্ঞান শিক্ষা করার ব্যাপারে নবী (ছা:)এর একটি বাণী উল্লেখ করুন।

লাইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ব্যাখ্যা করুন।

দৈনিক পাঁচ ওয়াক্ত ছালাতের মধ্যে যেগুলো চার রাকাত বিশিষ্ট সেগুলো কি কি?

রাতের প্রথম ছালাত এবং দিনের প্রথম ছালাতের নাম কি? এগুলোর রাকাত সংখ্যা কত?

জুমআর ছালাতের রাকাত সংখ্যা কত। এছালাত কোথায় পড়তে হয়? নারীর উপর কি এছালাত আবশ্যক?

ফরয ছালাত সমূহের পূর্বে এবং পরের ছালাতগুলো কি কি? সর্বমোট তা কত রাকাত?

ওযুর অঙ্গ চারটি। প্রতিটিই ধৌত করতে হয়। কিন্তু একটি মাসেহ্‌ করতে হয়, সেটি কি?

গোসল (ফরয) আবশ্যককারী চারটি বিষয় উল্লেখ করুন।

ছালাতের পবিত্রতার জন্য কখন পানির পরিবর্তে মাটি (তায়াম্মুম) ব্যবহার করবেন? তার পদ্ধতি কি?

পবিত্রতা বিনষ্টকারী পাঁচটি কারণ উল্লেখ করুন।

ছালাত শুরু করার পূর্বে তিনটি শর্ত উল্লেখ করুন।

কোন মসজিদকে সম্মুখে রেখে মুসলিম ছালাত আদায় করে? কে তা তৈরী করেছে?

ছালাত শুরু করার সময় কি বলবেন এবং কি বলে ছালাত শেষ করবেন?

ছালাতের প্রতিটি রুকন থেকে অপর রুকনে যাওয়ার জন্য (আল্লাহু আকবার) বলতে হয়। কিন্তু একটি স্থানে নয়। স্থানটি কি এবং কি বলতে হয়?

ছালাতে কোন তিনটি স্থানে হাত দিয়ে ইঙ্গিত (হাত উত্তোলন) করতে হয়?

রুকু এবং সিজদার তাসবীহের মধ্যে পার্থক্য কি?

ছালাতে কোন সাতটি অঙ্গের উপর সিজদা করতে হয়?

ছালাতে বসার দুটি অবস্থা রয়েছে। তা কি কি?

প্রতিটি ফরয ছালাতে দুবার তাশাহুদ পড়তে হয়। তবে একটি ছালাতে একবারই পড়তে হয়। তা কোন ছালাত?

সূরা ফাতিহা মুখস্ত না জানলে কিভাবে ছালাত আদয় করবেন?

ছালাত ভঙ্গকারী তিনটি বিষয় উল্লেখ করুন।

ইসলামের পাঁচটি রুকন কি কি?

কোন্‌ মাসে দিনের বেলায় নারী-পুরুষ সকলেই খানা-পিনা এবং যৌন সঙ্গম থেকে বিরত থাকবে?

ফেরেশ্‌তা কারা?

তিনটি আসমানী গ্রন্থের নাম লিখুন। এবং সেগুলো কোন কোন নবীর উপর অবর্তীণ হয়েছে?

আল্লাহ্‌র তাওহীদ বিরোধী চারটি বিষয় লিখুন?

যে ব্যক্তি আল্লাহ্‌র কাছে ক্ষমা পাওয়ার জন্য কোন নেক লোকের কবরের কাছে গিয়ে তাকে সুপারিশ করতে অনুরোধ জানায় তার সম্পর্কে আপনার মত কি?

ধর্মে নতুন উদ্ভাবিত বিদআত সমূহ থেকে দুটি বিষয় উল্লেখ করুন?

ইচ্ছাকৃত সময় পার করে ছালাত আদায় করার বিধান কি?

সূদ কি?

সম্পদ উপার্জনের তিনটি অবৈধ পন্থা উল্লেখ করুন।

খাওয়া হারাম এমন পাঁচটি বস্তু উল্লেখ করুন।

পুরুষ এবং নারীর পোষাকের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করুন।

কোন ধরনের পশম শরীর থেকে চেঁছে ফেলতে হয় এবং কোনটি কেটে ছোট করতে হয়?

নিদ্রার আগে মুসলিম কি করবে?

ওবিসমিল্লাহ বলার পাঁচটি স্থান উল্লেখ করুন।

হাঁচি দিলে কি বলবেন এবং হাই উঠলে কি করবেন?

অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কি বলবেন?

কেউ আপনাকে সহযোগিতা করলে তাকে কি বলবেন?

ছালাতে সালাম ফিরানোর পর কি বলবেন?

ইসলামের নারীর সম্মান সমপর্কে কিছু বলুন?

নারী যদি রামাযান মাসে ঋতুবতী হয় তবে কি তাকে ছালাত ও ছিয়াম ক্বাযা আদায় করতে হবে?

একজন নতুন মুসলিমকে যে সমস্ত বিষয় ইসলামের উপর সুদৃঢ় রাখতে সহযোগিতা করে তা থেকে চারটি বিষয় উল্লেখ করুন।

আপনার দ্বারা কোন ব্যক্তি হেদায়াত লাভ করলে তার প্রতিদান কি?

প্রতিবছর আমরা কোন দুটি ঈদ পালন করে থাকি? ইসলামের কোন দুটি রুকন এদুটি ঈদের সাথে জড়িত?