১
সমাজ সংস্কারে সঠিক আকীদার গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩
রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নে সঠিক আকীদার গুরুত্ব:
ইসলামী আকীদার অপরিহার্য একটি মৌলিক বিষয় হচ্ছে এ বিষয়ে দৃঢ় ঈমান রাখা যে, আল্লাহ যেমন এ বিশ্ব জগতের সৃষ্টি কর্তা, তেমনি তিনিই এর শাসন-কর্তৃত্ব ও নির্দেশের মালিক। আল্লাহ বলেন,
﴿أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ ﴾ [ الاعراف :54]
“জেনে রাখ, সৃষ্টি ও নির্দেশ তাঁরই”। [সূরা আল-আরাফ, আয়াত: ৫৪]
﴿قُلۡ إِنَّ ٱلۡأَمۡرَ كُلَّهُۥ لِلَّهِۗ ﴾ [ ال عمران : ١٥٤ ]
“বল, নিশ্চয় সব বিষয় আল্লাহর”। [সূরা আলে ইমরান, আয়াত: ১৫৪]
﴿ إِنِ ٱلۡحُكۡمُ إِلَّا لِلَّهِۖ ﴾ [ الانعام : ٥٧ ]
“হুকুম তো কেবল আল্লাহরই”। [সূরা আল-আন‘আম, আয়াত: ৫৭]
এছাড়া আল্লাহই সকল সার্বভৌম ক্ষমতার মালিক এবং একমাত্র আইনদাতা ও বিধানদাতা। এটা তাকে রব হিসেবে মেনে নেওয়ারই অন্যতম অর্থ। আমাদের সমাজে রাজনৈতিক স্থিতিশীলতা তখনই ফিরে আসতে পারে যখন এ আকীদার প্রতি রাজনৈতিক নেতৃবৃন্দের দৃঢ় প্রত্যয় থাকবে। মূলত মানব রচিত আইন দিয়ে কোনো মুসলিম সমাজেই শান্তি, শৃংখলা ও স্থিতিশীলতা আসতে পারে না। সম্ভবত বাস্তবতাই এর সবচেয়ে বড় প্রমাণ ও সাক্ষী।