১
সমাজ সংস্কারে সঠিক আকীদার গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪
আকীদার পরিচয়:
আকীদা একটি আরবী শব্দ, যা عقد থেকে গৃহীত। এর অর্থ হচ্ছে দৃঢ়ভাবে বাঁধা। মানুষ দৃঢ়তার সাথে যা কিছু তার অন্তরে গেঁথে নেয় তাই হলো আকীদা। ড. নাসের আব্দুল করীম আল-আকল আকীদার পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বলেন,
العقيدة في الاصطلاح العام : الإيمان الجازم والحكم القاطع الذي لا يتطرق إليه الشك لدى المعتقد
অর্থাৎ সাধারণ পরিভাষায় আকীদা হচ্ছে এমন দৃঢ় বিশ্বাস ও অকাট্য বিধানের নাম যাতে আকীদা পোষণকারীর হৃদয়ে কোনো সন্দেহ থাকে না।
এর আরেকটু ব্যাখ্যা দিতে গিয়ে মুহাম্মাদ ইবরাহীম আল-হামাদ বলেন,
العقيدة في الاصطلاح العام تطلق على حكم الذهن الجازم، حقا كان أم باطلا، فإن كان الحكم الذهني الجازم صحيحا كانت العقيدة صحيحة، كاعتقاد المسلمين بوحدانية الله، وإن كان باطلا كانت العقيدة باطلا، كاعتقاد النصارى بأن الله ثالث ثلاثة .
অর্থাৎ আকীদা শব্দটি সাধারণ পরিভাষায় মনের সুদৃঢ় বিশ্বাসের ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে, চাই এ বিশ্বাস সত্য হোক বা বাতিল হোক। যদি অন্তরের এ সুদৃঢ় বিশ্বাস সহীহ ও সঠিক হয়ে থাকে তাহলে আকীদা হবে শুদ্ধ। যেমন, আল্লাহর একত্ববাদের প্রতি সকল মুসলিমের বিশ্বাস। আর যদি অন্তরের এ সুদৃঢ় বিশ্বাস বাতিল ও ভ্রান্ত হয় তাহলে আকীদাও হবে বাতিল ও ভ্রান্ত। যেমন, ‘আল্লাহ তিনজনের একজন’ বলে খৃষ্টানগণ যে আকীদা পোষণ করে থাকে।