১
সমাজ সংস্কারে সঠিক আকীদার গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫
ইসলামী আকীদার পরিচয়:
ইসলামী আকীদার সংজ্ঞায় ড. নাসের আবদুল করীম আল-আকল বলেন, ‘‘ইসলামী আকীদা হচ্ছে আল্লাহ ও তার উলুহিয়্যাত, রুবুবিয়াত এবং নাম ও গুণাবলির প্রতি সুদৃঢ় ঈমান আনয়ন। আর তার ফিরিশতাগণ, গ্রন্থসমূহ, রাসূলগণ, আখিরাত দিবস, তাকদীরের ভালো-মন্দ এবং ধর্মতত্ত্ব ও গায়েবী সে সব বিষয় ও সংবাদের প্রতিও ঈমান আনয়ন করা, ইসলামী আকীদার অন্তর্ভুক্ত যে সব বিষয় সম্পর্কে কুরআন ও সুন্নাহর সহীহ বক্তব্য রয়েছে। ইসলামী আকীদার মধ্যে আরো রয়েছে সালাফে সালেহীনের ইজমা‘ প্রতিষ্ঠিত হয়েছে এমন বিষয়ের প্রতি ঈমান রাখা, শাসন-নির্দেশ-তাকদীর ও আইন প্রণয়নে আল্লাহর সার্বভৌম ক্ষমতাকে স্বীকার করে নেওয়া এবং তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ, অনুসরণ, বিচার ও শাসনের একমাত্র আদর্শ হিসেবে মেনে নেওয়া।’’