১
সমাজ সংস্কারে সঠিক আকীদার গুরুত্ব
লেখকঃ ড. মোহাম্মাদ মানজুরে ইলাহী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৩
ভূমিকা
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আকীদা মানব প্রকৃতির স্বভাবের অবিচ্ছেদ্য অংশ, তার দেহ-মন ও অস্তিত্বের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। একটু গভীরভাবে চিন্তা করলেই বিষয়টি সকলের কাছে স্পষ্ট হয়ে উঠবে। কেননা মানুষ যখন থেকে বুঝতে শিখে, তখন থেকেই সে কোনো না কোনো বিশ্বাসের প্রতি ঝুঁকে পড়ে। জীবনের অনেক কিছুই তার কাছে এমনভাবে প্রতিভাত হয় যে, তা থেকে সে নিজেকে কোনোক্রমেই বিচ্ছিন্ন করতে পারে না। এসব কিছুর যথার্থতা যাই থাকুক না কেন, প্রথমে তা ব্যক্তি মানসে এবং পরে তার প্রাত্যহিক জীবনে ব্যাপক প্রভাব ফেলে, বরং তার পুরো জীবনটাই বিন্যস্ত হয় আকীদা-বিশ্বাসের আলোকে।
মানুষ স্বভাবতই সামাজিক জীব হওয়ায় তার ব্যক্তি জীবনের প্রভাব সমাজ জীবনে পুরোপুরি প্রতিবিম্বিত হয়ে যায়। এভাবে ব্যক্তির আকীদা এক সময় সমাজের আকীদায় পরিণত হয়। মানুষের ব্যক্তিগত জীবনে বিভিন্ন আকীদার সমাহার ঘটলে সমাজকেও এসকল আকীদায় বিভক্ত হতে দেখা যায়।
একটি মুসলিম প্রধান সমাজে সহীহ ইসলামী আকীদাই হলো সমাজের বৃহত্তর শ্রেণির আকীদা। সহীহ আকীদা থেকে বিচ্যুতি, নৈতিক অবক্ষয়, নৈতিক শিক্ষার অনুপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতা, স্বার্থপরতা ও লুটে পুটে খাওয়ার প্রবণতা ইত্যাদি আরো বহুবিধ কারণে একটি উত্তম সমাজ অশান্ত, অস্থির, দুর্বল ও দুর্নীতিগ্রস্ত সমাজে পরিণত হয়। সে সমাজকে আবার সুন্দর ও সুশীল সমাজে উন্নীত করার জন্য প্রয়োজন হয় সংস্কার কাজের। এ আলোচনায় সঠিক আকীদার পরিচয় তুলে ধরে কীভাবে তা সমাজ সংস্কারে ফলপ্রসু অবদান রাখতে পারে আমরা সেদিকে আলোকপাত করব।