১
কীভাবে আমরা সন্তানদের লালন-পালন করব
লেখকঃ আখতারুজ্জামান মুহাম্মদ সুলাইমান • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
কাপড় দ্বারা শরীর আবৃত করা ও পর্দা করা
১। বাল্য অবস্থা থেকেই মেয়েদের শরীর আবৃত করার জন্য উৎসাহিত করতে হবে, যাতে বড় হওয়ার সাথে সাথে সে এর ওপর আরো মজবুত হয়ে চলতে পারে তাকে কখনও ছোট জামা পরিধান করানো ঠিক নয় অথবা প্যান্ট বা শার্ট এককভাবে কোনোটাই পরাতে নেই। কারণ, তা কাফিরদের ও পুরুষদের পোষাকের মতো। ফলে এ কারণে অন্যান্য যুবকরা ফিতনা ও ধোঁকায় পতিত হয়। যখনই তার বয়স সাত বছর অতিক্রম করবে তখন থেকেই সর্বদা তাকে হুকুম করতে হবে রুমাল দ্বারা মস্তক আবৃত করার জন্য। তারপর যখন বালেগা (প্রাপ্তবয়স্কা) হবে, তখন তাকে মুখমণ্ডল ঢাকার ব্যাপারে উৎসাহিত করতে হবে। আর এমন বোরখা পরিধান করাতে হবে যা লম্বা ও ঢিলেঢালা হবে এবং যা তার সম্মানের হিফাযত করবে। পবিত্র কুরআন মুমিনদের উৎসাহিত করছে পর্দা করার জন্য এই বলে,
﴿ يَٰٓأَيُّهَا ٱلنَّبِيُّ قُل لِّأَزۡوَٰجِكَ وَبَنَاتِكَ وَنِسَآءِ ٱلۡمُؤۡمِنِينَ يُدۡنِينَ عَلَيۡهِنَّ مِن جَلَٰبِيبِهِنَّۚ ذَٰلِكَ أَدۡنَىٰٓ أَن يُعۡرَفۡنَ فَلَا يُؤۡذَيۡنَۗ وَكَانَ ٱللَّهُ غَفُورٗا رَّحِيمٗا ٥٩ ﴾ [ الاحزاب : ٥٩ ]
“হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলুন, তারা যেন তাদের জিলবাবের (জিলবাব হচ্ছে এমন পোষাক যা পুরো শরীরকে আচ্ছাদিত করে) কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়, তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আর আল্লাহ ক্ষমাশীল করুণাময়” [সূরা আল-আহযাব, আয়াত: ৫৯]
আল্লাহ তা‘আলা মুমিনদের বাইরে ঘুরাফেরা ও বিনা পর্দায় চলাফেরা করতে নিষেধ করে বলেন,
﴿ وَلَا تَبَرَّجۡنَ تَبَرُّجَ ٱلۡجَٰهِلِيَّةِ ٱلۡأُولَىٰۖ ﴾ [ الاحزاب : ٣٣ ]
“এবং প্রাক-জাহেলী যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না।” [সূরা আল-আহযাব, আয়াত: ৩৩]
২। সন্তানদের এ উপদেশ দিতে হবে যে, পুরুষরা পুরুষদের পোষাক ও মহিলারা মহিলাদের পোষাক পরিধান করবে, যাতে তাদের প্রত্যেককে আলাদা করে পার্থক্য করা যায় এবং চেনা যায়। আর তারা যেন সাথে সাথে বিধর্মীদের পোষাক পরিচ্ছদ যেমন টাইট প্যান্ট বা এ জাতীয় পোষাক পরিধান করা থেকে বিরত থাকে। এ ছাড়া অন্যান্য যে সব ক্ষতিকারক অভ্যাস রয়েছে তা থেকে তারা যেন বিরত থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«لَعَنَ النَّبِيُّ صَلي اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِيْنَ مِنَ الرِّجَالِ بِالنِّساءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ» وفي رواية أخري «وَلَعَنَ الْمُخَنَّثِيْنَ مِنَ الرِّجَالِ والْمُتَرَجِّلاتِ مِنَ النِّسَاءِ»
“আল্লাহ তা‘আলা পুরষের বেশধারী মহিলা ও মহিলাদের বেশধারী পুরুষদের ওপর অভিশাপ বর্ষণ করেন।” অপর বর্ণনায় এসেছে, “পুরুষদের মধ্যে যারা মহিলাদের মতো চলাফেরা করে এবং মেয়েদের মধ্যে যারা পুরুষদের মতো চলাফেরা করে তাদের ওপরও আল্লাহর অভিশাপ”। [সহীহ বুখারী, হাদীস নং ৫৮৮৫ ও ৫৮৮৬।]
অন্যত্র আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»
“যে ব্যক্তি কোনো কাওমের অনুসরণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত”। [সুনান আবু দাউদ, হাদীস নং ৪০৩১।]