hadith book logo

মোরা বড় হতে চাই

লেখকঃ আহসান হাবীব ইমরোজ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

কে সবচেয়ে বড়?

কে সবচেয়ে বড়?

আল্লাহ তায়ালা

আর মাখলুকের ভিতর?

আকৃতিতে বড় – তিমিমাছ, হাতি।

দ্রুততায় বড় – সুইফট বার্ড আর লেপার্ড।

সৌন্দর্যে বড় – প্রজাপতি, ময়ূর, হরিণ।

শৃঙ্খলা, একতা আর পরিশ্রমে বড় -মৌমাছি, পিঁপড়া।

কিন্তু মানুষ হচ্ছে সকল মাখলুকের ভেতর সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ; কিন্তু কেন? জ্ঞান,চরিত্র আর যোগ্যতায়। আর মানুষের ভেতর সবচেয়ে বড় মানুষ তারাই – যাদের জ্ঞান, চরিত্র আর যোগ্যতা সবচেয়ে বেশি।

আমরা প্রথমতঃ ক্যারিয়ার গঠন বা মানবীয় উন্নতির কিছু মৌলিক ফর্মুলার কথা আলোচনা করবো- অতঃপর ক্যারিয়ারের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলোই না তাহলে, আর দেরী না করে শুরু করা যাক আত্মোন্নয়নের পথ পরিক্রমা।