hadith book logo

শিশুদের তাওহীদ শিক্ষা

লেখকঃ ড. আব্দুল আজীজ বিন মুহাম্মদ আল আব্দুল লতীফ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭

তাওহীদুর রুবুবিয়্যাহ:

অর্থাৎ আল্লাহ তাআলাকে তাঁর কাজে একক জানা। যেমন: সৃষ্টি করা, রিযিক দান করা, সব কিছুর পরিচালনা, জীবন দান, মৃত্যু দান ইত্যাদি।

فلا خالق إلا الله،

অতএব, আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নেই

যেমন- আল্লাহ তাআলা বলেন:

(আরবি)

আল্লাহই সবকিছুর সৃষ্টিকর্তা। ( সূরা যুমার : ৬২)

ولا رازق إلا الله،

আল্লাহ ছাড়া কোন রিযক দাতা নেই। যেমন – আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

পৃথিবীতে বিচরণশীল সকল প্রাণীর রিযিক একমাত্র আল্লাহ তাআলার যিম্মায়। [সূরা হূদ:৬]

ولا مدبِّر إلا الله،

আল্লাহ তাআলা ছাড়া আর কোন পরিচালক ও পরিকল্পনাকারী নেই। আল্লাহ বলেন,

(আরবি)

আল্লাহ তাআলা আকাশ থেকে জমিন পর্যন্ত সবকিছুর পরিচালনা করেন। [সূরা সেজদা:৫]

(আরবি)

আল্লাহ ছাড়া কোন জীবন-মৃত্যুদাতা নেই। আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটান এবং তাঁর দিকেই তোমাদের ফিরে যেতে হবে। [ সূরা ইউনুস : ৫৬]

وهذا النوع قد أقر ه الكفار على زمن رسول الله صلى الله عليه وسلم ولم يدخلهم في الإسلام،

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময়ে কাফেররা এ প্রকারের তাওহীদকে স্বীকার করতো। তবে শুধু এ প্রকার তাওহীদের স্বীকৃতি তাদেরকে ইসলামে প্রবেশ করায়নি। মহান আল্লাহ বলেন,

(আরবি)

আর যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা কর, কে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন? তারা অবশ্যই বলবে আল্লাহ। বল, সমস্ত প্রশংসা আল্লাহর কিন্তু তাদের অধিকাংশই জানেনা। [সূরা লুকমান : ২৫]

2 - توحيد الألوهية : وهو توحيد الله بأفعال العباد التي أمرهم بها . فتصرف جميع أنواع العبادة لله وحده لا شريك له، مثل الدعاء والخوف والتوكل والاستعانة والاستعاذة وغير ذلك .