hadith book logo

শিশুদের তাওহীদ শিক্ষা

লেখকঃ ড. আব্দুল আজীজ বিন মুহাম্মদ আল আব্দুল লতীফ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫

أهمية العقيدة الإسلامية ইসলামী আক্বীদার গুরুত্ব

تظهر أهمية العقيدة الإسلامية من خلال أمور كثيرة منها ما يلي :

বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামী আক্বীদার গুরুত্ব ও আবশ্যকতা প্রকাশ পায়, এখানে কয়েকটি উল্লেখ করা হলো

1 - أن حاجتنا إلى هذه العقيدة فوق كل حاجة، وضرورتنا إليها فوق كل ضرورة؛ لأنه لا سعادة للقلوب، ولا نعيم، ولا سرور إلا بأن تعبد ربها وفاطرها تعالى .

ইসলামী আকীদার প্রয়োজন আমাদের সকল প্রয়োজনের চেয়ে বেশি। এর জরুরত সকল জরুরতের উর্দ্ধে। কারণ অন্তরের প্রশান্তি, মানসিক সুখ , চিত্তের আনন্দ কেবল মাত্র তার সৃষ্টি কর্তা ও রবের আনুগত্যের মাধ্যমেই সাধিত হয়।

2 - أن العقيدة الإسلامية هي أعظم الواجبات وآكدها؛ لذا فهي أول ما يطالب به الناس، كما قال { أُمِرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله وأن محمدا رسول الله } ( [() البخاري الإيمان (25) ، مسلم الإيمان (22).]).

ইসলামী আক্বীদাহ হলো গুরুত্বপূর্ণ ফরযসমূহের মধ্যে শীর্ষস্থানীয় ফরয। এটিই মানুষদের কাছ থেকে সর্বপ্রথম চাওয়া হয়েছে। যেমন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

আমাকে আদেশ করা হয়েছে মানুষের বিরুদ্ধে লাড়াই করার জন্য যতক্ষণ না তারা এ সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই, এবং নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল। বুখারী, মুসলিম।



3 - أن العقيدة الإسلامية هي العقيدة الوحيدة التي تحقق الأمن والاستقرار، والسعادة والسرور .

ইসলামী আকীদাই একমাত্র আক্বীদা যার মাধ্যমে শান্তি, নিরাপত্তা, সৌভাগ্য ও সফলতা নিশ্চিত হয়। আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

হ্যাঁ, যে নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করেছে এবং সে সৎকর্মশীলও, তবে তার জন্য রয়েছে তার রবের নিকট প্রতিদান। আর তাদের কোন ভয় নেই এবং তারা দু:খিতও হবে না। [সূরা বাকারা : ১১২]

كما أن العقيدة الإسلامية وحدها هي التي تحقق العافية والرخاء،

এমনিভাবে ইসলামী আক্বীদাই এককভাবে সুস্থতা এবং সুখের নিশ্চয়তা দেয়। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন,

(আরবি)

আর যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমি অবশ্যই আসমান ও যমীন থেকে বরকসমূহ তাদের উপর খুলে দিতাম। কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, সুতরাং আমি তাদেরকে পাকড়াও করেছি যা তারা কামাই কিরেছে তার কারণে। [ সূরা আরাফ : ৯৬]

(4) أن العقيدة الإسلامية هي السبب في حصول التمكين في الأرض، وقيام دولة الإسلام .

ইসলামী আক্বীদাই হলো রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম উপকরণ। আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

আর উপদেশ দেয়ার পর আমি কিতাবে লিখে দিয়েছি যে, আমার যোগ্যতর বান্দাগণই পৃথিবীর উত্তরাধীকারী হবে। [ সূরা আম্বিয়া : ১০৫]