hadith book logo

শিশুদের তাওহীদ শিক্ষা

লেখকঃ ড. আব্দুল আজীজ বিন মুহাম্মদ আল আব্দুল লতীফ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮

তাওহীদুল উলূহিয়্যাহ,

তাওহীদুল উলূহিয়্যাহ হলো, আল্লাহর নির্দেশিত বান্দা কর্তৃক সম্পাদিত সকল প্রকার ইবাদতে তাঁর একত্ববাদকে বহাল রাখা। অতএব সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদন করা। যেমন দোআ, ভয়, ভরসা, সাহায্য চাওয়া, আশ্রয় প্রার্থণা করা ইত্যাদি। সব কিছুই আল্লাহর কাছে চাইতে হবে, তাঁর উদ্দেশ্যে সম্পাদন করতে হবে।

فلا ندعو إلا الله،

অতএব আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকবো না। আর কারো কাছে দুআ করব না। আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দিবো। [সূর গাফির : ৬০]

ولا نخاف إلا الله،

আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করবো না। আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

সুতরাং তোমরা তাদেরকে ভয় করো না আমাকে ভয় কর যদি তোমরা ঈমানদার হও।

ولا نتوكل إلا على الله،

আমরা আল্লাহ ছাড়া অন্য করো উপর ভরসা করবো না। ইরশাদ হচ্ছে,

(আরবি)

তোমরা একমাত্র আল্লাহর উপর ভরসা কর, যদি তোমরা মুমিন হও। [সূরা মায়েদা : ২৩]

ولا نستعين إلا بالله،

আমরা একমাত্র আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করব। আল্লাহ তাআলা বলেন,

(আরবি)

আমরা কেবল তোমারই ইবাদত করি, এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। [সূরা ফাতেহা : ৫]

ولا نستعيذ إلا بالله،

আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আশ্রয় চাইব না। ইরশাদ হচ্ছে,

(আরবি)

বলুন (হে রাসূল) আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। [ সূরা নাস : ১]

وهذا النوع من التوحيد هو الذي جاءت به الرسل عليهم السلام،

তাওহীদের এ প্রকারটি প্রতিষ্ঠার জন্যই নবী-রাসূলগণ (আলাইহিমুস সালাম) পৃথিবীতে আগমন করেছিলেন। মহান আল্লাহ বলেন,

(আরবি)

আর আমি অবশ্যই প্রত্যেক জাতিতে একজন রাসূল প্রেরণ করেছি যে, তোমরা আল্লাহর ইবাদত কর এবং পরিহার কর তাগুতকে। [ সূরা নাহল : ৩৬]

وهذا النوع من التوحيد هو الذي أنكره الكفار قديما وحديثا،

তাওহীদের এই প্রকারটিকে অতীত এবং বর্তমানের কাফেররা অস্বীকার করেছে। যেমন আল্লাহ তাআলা তাদের ভাষায় ব্যক্ত করেছেন,

(আরবি)

সে কি অনেক উপাস্যকে এক উপাস্য বানিয়ে নিয়েছে ? এতো এক অত্যাশ্চর্য বিষয় বটে। [ সূরা সাদ : ৫]

3 - توحيد الأسماء والصفات : وهو الإيمان بكل ما ورد في القرآن الكريم والأحاديث النبوية الصحيحة من أسماء الله وصفاته التي وصف بها نفسه أو وَصفه بها رسوله على الحقيقة .