১
বৈধ অবৈধের মানদণ্ডে পবিত্র মক্কার বিভিন্ন স্থানসমূহের সম্মাননা
লেখকঃ শাইখ সা‘দ ইবন আলী আশ-শাহরানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬
দ্বিতীয় অধ্যায় : ঐ সমস্ত স্থান যা সম্মান করার ব্যাপারে শরীয়তে কোনো বিশেষ বৈশিষ্টের কথা প্রমাণিত নয়
কিছু কিছু ঐতিহাসিক এবং লিখকগণ মক্কা মুকাররামার ফযিলত এবং হজ্ব সম্পর্কে লিখতে গিয়ে এমন কিছু কিছু স্থান ও জায়গার কথা উল্লেখ করেছেন, যা হজ্ব আদায়কারী এবং যিয়ারতকারীদের জন্য বরকত লাভের উদ্দেশ্যে যিয়ারত করা এবং সেখানে আল্লাহর ইবাদতের কথা বলেছেন, যা নবী জীবনীর উপর লেখা গ্রন্থগুলোতে উল্লেখ হয়েছে। সেখানে কোথাও এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুক স্থানে বসেছেন বা সালাত আদায় করেছেন ইত্যাদি। আবার কিছু মক্কার ইতিহাস লিখকগণ তাদের বিশাল ভলিয়মের গ্রন্থাবলীতে তা অন্তর্ভুক্ত করেছেন। এ সমস্ত স্থানসমূহকে কোনো ইবাদতের জন্য নির্ধারিত করার ব্যাপারে শরীয়াতের নিষেধকারী দলীলসমূহ উল্লেখ করার আগে দু’টি বিষয়ের মাঝে পার্থক্য উল্লেখ করা জরুরী:
১ম: যে কোনো স্থান বা জায়গা যেখানে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতসমূহের মধ্যে কোনো একটি ইবাদতের উদ্দেশ্যে গমন করেছেন। অবশ্যই (উম্মতের জন্য) ঐ স্থানে যাওয়া এবং তা অন্বেষণ করা বৈধ, আর তা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণ এবং সোয়াব ও প্রতিদানের আশায়। ইতোপূর্বে ঐ সমস্ত বরকতময় স্থান এবং তা সম্মান করার দলীল উল্লেখ করা হয়েছে, এর মধ্যে কোনো মতভেদ নেই।
২য়: যে কোনো স্থানে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইবাদত বা অন্য কোনো কিছু করেছেন, কিন্তু ঐ স্থানকে বিশেষভাবে উদ্দেশ্য করে নয় এবং ইচ্ছা করেও নয় (বরং ইবাদত বা কাজের সময় হয়েছে তাই তিনি তা এখানে করেছেন)। এ ধরণের স্থানে কোনো ইবাদত করা বা তা অন্বেষণ করা বিধিসম্মত নয়।
এর ভিত্তিতে বলা যায় যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসেবে যা কিছু করেছেন তা ইবাদত গণ্য হবে এবং সেক্ষেত্রে তাঁকে অনুসরণ করা বিধি সম্মত, আর যদি তিনি কোনো স্থান বা সময়কে ইবাদতের জন্য নির্ধারণ করে থাকেন তাহলে সে সময় বা স্থানকে ঐ ইবাদতের জন্য নির্ধারিত করা সুন্নাত।
অতএব সম্মানযোগ্য স্থানসমূহ হলো তা যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের উদ্দেশ্যে গমন করেছেন এবং শরীয়তের দলীলসমূহ সে বিষয়ে স্পষ্ট রয়েছে। সেক্ষেত্রে কোনো মতবিরোধ নেই। কিন্তু মক্কা মুকাররামার কিছু কিছু স্থানকে ইবাদতের জন্য নির্ধারণ করা যা নির্ধারণ করার কথা প্রমাণিত নয় সেখানে ইবাদতের জন্য যাওয়া বৈধ নয়।