hadith book logo

শরীয়তের মানদন্ডে রজব মাসের ফজিলত

লেখকঃ ফায়সাল বিন আলী আল-বাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৪

সালাতুর রাগায়েব :

সালাতুর রাগায়েব এর বর্ণনায় আনাস রা. থেকে একটি মাওজু-বানোয়াট হাদিস এসেছে। বৃহস্পতিবার (রজব মাসের প্রথম বৃহস্পতিবার) যে ব্যক্তি রোজা রাখবে, তারপর এশার নামাজের পর রাত শেষ হওয়ার পূর্বে বারো রাকাত নামাজ পড়বে, প্রতি রাকাতে এক বার সূরা ফাতেহা পড়বে ও তিন বার ( ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কাদরি ) পড়বে, ও ১২ বার ( কুল হুআল্লাহু আহাদ) পড়বে, প্রতি দুরাকাত অন্তে সালাম ফিরাবে, নামাজ থেকে ফারেগ হয়ে আমার প্রতি সত্তুর বার দরুদ পাঠ করবে, নামাজের সিজাসমূহে ( সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ার রুহ) সত্তুর বার পড়বে, সিজদা থেকে মাথা উঠিয়ে সত্তুর বার ( রব্বিগফির ওয়ারহাম ও তাজাওয়ায আম্মা তালাম, ইন্নাকা আনতাল আযীযু আযাম) পড়বে, আল্লাহ তার প্রয়োজন মিটিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন, আমার আত্মা যার হাতে তার কসম, এই নামাজ আদায় করলে - আদায়কারী পুরুষ হোক বা নারী - আল্লাহ তার সমস্ত পাপ মোচন করে দেবেন। হোক না তা সমুদ্রের ফেনা, পৃথিবীর তাবৎ বালি-কণা, বৃক্ষরাজির পত্রসংখ্যা ও পর্বতমালার ওজন পরিমাণ। এরপর কেয়ামত দিবসে তার পরিবারের মধ্যে দোজখ অবধারিত হয়ে গিয়েছে এমন সাতশ ব্যক্তির ব্যাপারে তাকে শাফাআতকারী হিসেবে গ্রহণ করা হবে। (৩)