১
শরীয়তের মানদন্ডে রজব মাসের ফজিলত
লেখকঃ ফায়সাল বিন আলী আল-বাদানী • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭
রজব মাসে পশু জবাই করা
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করা রজব অথবা রজবের বাইরে নিষিদ্ধ নয়। তবে জাহিলি যুগে রজব মাসে পশু জবাই করার আচারের উপস্থিতি ছিল বলে প্রমাণ মেলে। আচারটি আল আতিরা বলে খ্যাত ছিল।
এই আচার সম্পর্কে ওলামাগণ মতানৈক্য করেছেন। ইসলাম এ আচার রহিত করে দিয়েছে বলে অধিকাংশ ওলামা মন্তব্য করেছেন। বুখারি ও মুসলিমে হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত একটি হাদিস, এ মন্তব্যের পক্ষে যুক্তি হিসেবে দাঁড় করানো হয়। হাদিসটি হল لا فرع ولا عتيرة ইসলামে ফারা এবং আতিরার কোনো স্থান নেই। (১৯)
ওলামাদের কেউ কেউ, যেমন ইবনে সিরিন, বিষয়টি ভালো মনে করতেন। বৈধতার প্রমাণ হিসেবে কিছু হাদিস তারা উল্লেখ করেছেন। তাদের জবাবে বলা হয়েছে যে আবু হুরাইরা রা. এর হাদিসটি ঐ হাদিসগুলো থেকে বিশুদ্ধ ও সু প্রমাণিত। তাই এ হাদিস অনুযায়ী আমল করা কর্তব্য। কেউ কেউ বরং বলছেন, উদাহরণ ইবনে মুনযের, যে এ ব্যাপারে অন্য হাদিসগুলো মনসুখ, কেননা আবু হুরাইরা রা. পরে ইসলাম গ্রহণ করেছেন। আর বৈধতার বিষয়টি ইসলামের শুরুতে ছিল। এ মন্তব্যটিই প্রধান্যপ্রাপ্ত। (২)
হাসান বলেন, ইসলামে আতিরা নেই। আতিরা জাহিলি যুগে ছিল। সেকালে লোকেরা রোজা রাখত ও পশু জবাই করত। (২১) ইবনে রজব বলেন, রজব মাসে পশু জবেহ করার অর্থ রজব মাসকে উৎসব ও ঈদে পরিণত করা। যেমন মিষ্টি খাওয়া ইত্যাদি। ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, রজব মাসে উৎসব পালন বিষয়টি তিনি খারাপ মনে করতেন। (২২)