hadith book logo

সমুদ্র নি‘আমতের অফুরান ভাণ্ডার

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১

সাগর নিয়ে কিছু তথ্য

পৃথিবীর বারিমণ্ডল ৪ ভাগে বিভক্ত : সাগর, মহাসাগর, নদী ও হ্রদ। পৃথিবীতে ৫টি মহাসাগর রয়েছে। যথা : ১. প্রশান্ত মহাসাগর, ২. আটলান্টিক মহাসাগর, ৩. ভারত মহাসাগর, ৪. উত্তর মহাসাগর এবং ৫. দক্ষিণ মহাসাগর। এসব ছাড়াও অনেক সাগর আছে।

বিশ্বের সব সাগরের পানিতে গড়ে ৩.৫% খনিজদ্রব্য আছে। অর্থাৎ প্রতি ১০০০ গ্রাম পানিতে ৩৫ গ্রাম লবণ জাতীয় উপাদান থাকে। অন্যান্য উপাদানগুলো হলো- সোডিয়াম-ক্লোরাইড ৭৭.৫৫%, ম্যাগনেশিয়াম-ক্লোরাইড ১০.৮৭ %, ম্যাগনেশিয়াম-সালফেট ৪.৭৩%, ক্যালসিয়াম-সালফেট ৩.৬%, পটাশিয়াম-সালফেট ২.৪৬%, ক্যালসিয়াম-কার্বনেট ০.৩৪%, ম্যাগনেশিয়াম-ব্রোমাইট ০.২৫%। যাকে সহজ বাংলায় বলা হয় খাবার লবণ এবং এটা পানিতে দ্রবণীয় থাকে।

ব্রাজিলের বিশাল নদী আমাজানের মোহনা থেকে ২০০ মাইল বা ৩২০ কি. মি. পর্যন্ত সমুদ্রের পানি লোনা নয় বরং মিষ্টি। ফিলিপাইনের উপকূলেও মিষ্টি পানি দেখা যায়। আবার সাগরের পানির নিচের দিকে যতই যাওয়া যায় ততই পানি লোনা। তাছাড়া সমুদ্রের পানিতে মোট ৪৫ প্রকার ধাতব লবণ মিশ্রিত থাকে। আরো আছে ৬৫ প্রকার মৌলিক ও যৌগিক পর্দাথের মিশ্রণ। [ইউকিপিডিয়া।]