hadith book logo

সমুদ্র নি‘আমতের অফুরান ভাণ্ডার

লেখকঃ আলী হাসান তৈয়ব • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

সমুদ্র: নি‘আমতের অফুরান ভাণ্ডার

[এখানে হার্ড কপি বইয়ে ছবি ছিল]

ক্যাপ: সাগরবক্ষে নি‘আমতের ভাণ্ডারের নমুনা

আল্লাহ তা‘আলা এ মহাবিশ্বের মহাস্রষ্টা। তিনি বিশ্বচরাচরের সব সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজন পূরণের নিমিত্তে। জাগতিক জীবনকে সুন্দর ও সার্থক করার জন্য। মানুষ তাঁর সব নি‘আমত ভোগ করবে আর একমাত্র তাঁরই ইবাদত করবে। পার্থিব নি‘আমত কাজে লাগিয়ে পরকালের অনন্ত জীবনের সুখ সন্ধান করবে। এসব সৃষ্টির মধ্যে অন্যতম শীর্ষটি হলো সাগর। সাগর আল্লাহর এমন এক বৃহৎ সৃষ্টি যা মানুষের জন্য অফুরন্ত কল্যাণের ভাণ্ডার। মহান স্রষ্টার সৃষ্টির অন্যতম বিস্ময় এ সাগর। সভ্যতার সূচনালগ্ন থেকেই মানুষের নিরন্তর কৌতূহল জাগিয়ে রেখেছে সাগর। চলছে সাগর নিয়ে মানুষের বিরামহীন গবেষণা ও অনুসন্ধান।