hadith book logo

সালাত আদায়ের জন্য আসো

লেখকঃ খালেদ আবূ সালেহ • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২

ভূমিকা

بسم الله الرحمن الرحيم

সমস্ত প্রশংসা সকল সৃষ্টির রব আল্লাহর জন্য আর আল্লাহ সালাত, সালাম ও বরকত নাযিল করুন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকলের নেতা, সর্বশেষ নবী ও রাসূল, আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তাঁর পরিবার-পরিজন ও সঙ্গী-সাথীদের সকলের প্রতি।

অতঃপর...

ইসলামে সালাতের রয়েছে মহান মর্যাদা, বিরাট কদর, বিশাল গুরুত্ব ও উচ্চ মর্যাদা। কারণ, ইসলামে সালাতের বিষয়টি ঠিক তেমনি, দেহের মধ্যে মাথার মর্যাদা যেমনি। আর যেমনিভাবে মাথা ছাড়া শরীরের অবস্থান কল্পনা করা যায় না, ঠিক তেমনিভাবে সালাত ছাড়া ইসলামের অবস্থান কল্পনা করা যায় না।