hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ২৯৯

৪. আন্তরিক কর্মাবলী অধ্যায়

جمع الحديث

১/১০ পরিচ্ছেদঃ

নবী-প্ৰীতি ঈমানের অঙ্গ

২৯৯
হাদিস সম্ভার
সহিহ হাদিস
عَنْ أَبيْ ذَرٍّ قَالَ: قَالَ لِيْ رَسُوْلُ الله صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا أَبَا ذَرٍّ أَتُرَى كَثْرَةَ المَالِ هُوَ الْغِنَى؟ قلت نعم يَا رَسُول الله قَالَ أَفَتَرَى قِلَّةَ الْماَلِ هُوَ الْفَقْر؟ قُلْتُ نَعَمْ يَا رَسُولَ اللهِ قَالَ: إِنَّمَا الْغِنَى غِنَى الْقَلْبِ وَالْفَقْرُ فَقْرُ الْقَلْبِ
আবূ যার (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বলেছেন “হে আবূ যার! তুমি কি বিষয়-সম্পদের আধিক্যকে ধনবত্তা মনে কর?” আমি বললাম, ‘হ্যাঁ।’ অতঃপর তিনি বললেন, “তুমি কি ধন-মালের স্বল্পতাকে দরিদ্রতা মনে কর?” আমি বললাম, “হ্যাঁ।” তিনি বললেন, “বরং প্রকৃত ধনবত্তা হল অন্তরের ধনবত্তা। আর প্রকৃত দরিদ্রতা হল অন্তরে দরিদ্রতা।” (নাসাঈ, ইবনে হিব্বান ৬৮৫, হাকেম ৭৯২৯, সঃ তারগীব ৮২৭নং)