২৯৮
হাদিস সম্ভারعَنْ أَبيْ هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم قَالَ لَيْسَ الغِنَى عَن كَثرَةِ العَرَض وَلكِنَّ الغِنَى غِنَى النَّفْسِ متفقٌ عَلَيْهِ
আবূ-হুরাইরা (রাঃ)থেকে বর্ণিতঃ
নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “বিষয় সম্পদের আধিক্য ধনবত্তা নয়, প্রকৃত ধনবত্তা হল অন্তরের ধনবত্তা।” (বুখারী ৬৪৪৬, মুসলিম ২৪৬৭নং)