৩৪১
হাদিস সম্ভারوَعَن أَنَسٍ قَالَ: رَهَنَ النَّبِيُّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم دِرْعَهُ بِشَعِيرٍ وَمَشَيْتُ إِلَى النَّبيِّ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم بخُبْزِ شَعِيرٍ وَإهَالَةِ سَنِخَةٍ وَلَقَدْ سَمِعْتُهُ يَقُولُ مَا أصْبَحَ لآلِ مُحَمّدٍ صَاعٌ وَلاَ أمْسَى وَإنَّهُمْ لَتِسْعَةُ أبيَات رواه البخاري
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, ‘নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যবের বিনিময়ে তার বর্ম বন্ধক রেখেছিলেন। আর আমি নবী -এর কাছে যবের রুটি ও (নষ্ট হওয়া) দুৰ্গন্ধময় পুরানো চর্বি নিয়ে গেছি। আমি তাঁকে (নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে) বলতে শুনেছি যে, “মুহাম্মাদের পরিবারের কাছে কোন সকাল বা সন্ধ্যায় এক সা’ (প্রায় আড়াই কেজি কোন খাদ্যবস্তু) থাকে না।” (আনাস (রাঃ) বলেন) তখন তাঁরা মোট নয় ঘর (পরিবার) ছিলেন। (বুখারী ২৫০৮নং)