৪২১
হাদিস সম্ভারعَنْ أَبيْ فِراسٍ رَبيعةَ بنِ كَعبٍ الأَسلَميِّ خَادِمِ رَسُولِ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم وَمِن أَهلِ الصُّفَّةِ قَالَ : كُنْتُ أبِيتُ مَعَ رَسُولِ الله صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم فآتِيهِ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ سَلْنِي فقُلْتُ : أَسْأَلُكَ مُرَافَقَتَكَ في الجَنَّةِ فَقَالَ أَوَ غَيرَ ذلِكَ ؟ قُلْتُ : هُوَ ذَاكَ قَالَ فَأَعَني عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ رواه مسلم
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খাদেম ও আহলে সুফফার বিশিষ্ট ব্যক্তিত্ব আবু ফিরাস রাবীয়াহ ইবনে কা’ব আসলামীথেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে রাত কাটাতাম। আমি তাঁর কাছে ওযুর পানি এবং প্রয়োজনীয় বস্তু এনে দিতাম। (একদিন তিনি খুশী হয়ে) বললেন, “তুমি আমার কাছে কিছু চাও।” আমি বললাম, ‘আমি আপনার কাছে জান্নাতে আপনার সাহচর্য চাই।’ তিনি বললেন, “এ ছাড়া আর কিছু?” আমি বললাম, ‘বাস ওটাই।’ তিনি বললেন, “তাহলে তুমি অধিকাধিক সিজদা করে (অর্থাৎ প্রচুর নফল নামায পড়ে) তোমার (এ আশা পূরণের) জন্য আমাকে সাহায্য কর।” (মুসলিম ৪৮৯ নং, আবু দাউদ, প্রমুখ)