hadith book logo

হাদিস সম্ভার: হাদিস ৪১৯

৪. আন্তরিক কর্মাবলী অধ্যায়

جمع الحديث

১/১৭ পরিচ্ছেদঃ

ঈমান নবায়ন

৪১৯
হাদিস সম্ভার
সহিহ হাদিস
عَن أَنَسٍ عَن رَسُول الله ﷺ قَالَ يَتْبَعُ المَيتَ ثَلاَثَةٌ : أهْلُهُ وَمَالُهُ وَعَملُهُ فَيَرجِعُ اثنَانِ وَيَبْقَى وَاحِدٌ : يَرجِعُ أهْلُهُ وَمَالُهُ وَيَبقَى عَملُهُ مُتَّفَقٌ عَلَيهِ
আনাস (রাঃ)থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “তিনটি জিনিস মৃত ব্যক্তির সঙ্গে যায়ঃ তার আত্মীয়-স্বজন, তার মাল ও তার আমল। অতঃপর দুটি জিনিস ফিরে আসে এবং একটি জিনিস রয়ে যায়। তার আত্মীয়স্বজন ও তার মাল ফিরে আসে এবং তার আমল (তার সঙ্গে) রয়ে যায়। (বুখারী ৬৫১৪, মুসলিম ৭৬১৩নং)