hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ১১৫৮

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৪/৮৩ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

১১৫৮
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ نَافِعٍ قَالَ: إِنَّ عَبْدَ اللّهِ بْنَ عُمَرَ كَانَ يَقُولُ: مَنْ صَلَّى الْمَغْرِبَ أَوِ الصُّبْحَ ثُمَّ أَدْرَكَهُمَا مَعَ الْإِمَامِ فَلَا يَعُدْ لَهُمَا. رَوَاهُ مَالِكٌ
নাফি‘ (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেছেন, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) বলতেন, যে লোক মাগরিবের সলাত কি ফাজ্‌রের সলাত একা একা আদায় করে নিয়েছে। এরপর এ সলাতগুলোকে (অন্যত্র) ইমামকে জামা’আতে আদায় করা অবস্থায় পায় তাহলে সে এ সলাতকে পুনরায় আদায় করবে না। (মালিক) [১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মালিক ৪৩৯, মুসনাদে শাফি‘ঈ ১০৪৪।