hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২০৫৮

৭. পর্ব-৭ঃ সওম (রোযা)

مشكاة المصابيح

৩/২০ পরিচ্ছেদঃ

দ্বিতীয় অনুচ্ছেদ

২০৫৮
মিশকাতুল মাসাবিহ
হাসান হাদিস
وَعَنْ عَبْدِ اللّٰهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كَانَ رَسُوْلُ اللّٰهِ ﷺ يَصُومُ مِنْ غُرَّةِ كُلِّ شَهْرٍ ثَلَاثَةَ أَيَّامٍ وَقَلَّمَا كَانَ يُفْطِرُ يَوْمَ الْجُمُعَةِ. رَوَاهُ التِّرْمِذِىُّ وَالنَّسَائِىُّ وَرَوَاهُ أَبُو دَاوُدَ إِلٰى ثَلَاثَةِ أَيَّامٍ
আবদুল্লাহ ইবনু মাস্‘ঊদ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (কখনো) মাসের প্রথম তিনদিন সওম রাখতেন। আর খুব কম দিনই তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমার দিন সওম ছাড়তেন। (তিরমিযী, নাসায়ী। আর ইমাম আবূ দাঊদ ثَلَاثَةَ أَيَّامٍ অর্থাৎ- ‘‘তিনদিন’’ পর্যন্ত বর্ণনা করেছেন।)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] হাসান : তিরমিযী ৭৪২, নাসায়ী ২৩৬৮, শামায়িল ২৫৭, আবূ দাঊদ ২১১৬, সহীহ ইবনু হিববান ৩৬৪৫, সহীহ আল জামি‘ ৪৯৭২।