hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৭১২

১১. পর্ব-১১ঃ হজ্জ

مشكاة المصابيح

৩/৩৮ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

২৭১২
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللّٰهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللّٰهِ ﷺ أَمَرَ أَصْحَابَه أَنْ يُبَدِّلُوا الْهَدْىَ الَّذِىْ نَحَرُوْا عَامَ الْحُدَيْبِيَةِ فِىْ عُمْرَةِ الْقَضَاءِ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِيهِ قِصَّةٌ وَفِىْ سَنَدِه مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ
আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীগণকে হুদায়বিয়ার বছরে তারা যে পশু কুরবানী করেছিলেন (পরের বছর) কাযা ‘উমরার সময় তার বদলে অন্য পশু কুরবানীর হুকুম দিয়েছিলেন। (আবূ দাঊদ)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : আবূ দাঊদ ১৮৬৪, মুসতাদ্রাক লিল হাকিম ১৭৮৬। কারণ এর সনদে মুহাম্মাদ ইবনু ইসহাক একজন মুদাল্লিস রাবী।