hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৭১৩

১১. পর্ব-১১ঃ হজ্জ

مشكاة المصابيح

৩/৩৮ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

২৭১৩
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو الْأَنْصَارِىِّ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: مَنْ كُسِرَ أَوْ عَرِجَ فَقَدْ حَلَّ وَعَلَيْهِ الْحَجُّ مِنْ قَابِلٍ. رَوَاهُ التِّرْمِذِىُّ وَأَبُوْ دَاوُدَ وَالنَّسَائِىُّ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِىُّ وَزَادَ أَبُوْ دَاوُدَ فِىْ رِوَايَةٍ أُخْرٰى: «أَوْ مَرِضَ». وَقَالَ التِّرْمِذِىُّ: هٰذَا حَدِيْثٌ حَسَنٌ. وَفِى الْمَصَابِيْحِ: ضَعِيْفٌ
হাজ্জাজ ইবনু ‘আমর আল আনসারী (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল­াহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার হাড় ভেঙ্গে গেছে অথবা খোঁড়া হয়ে গেছে সে হালাল হয়ে গেছে। তবে পরের বছর তার ওপর হজ্জ করা অত্যাবশ্যক। [তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী, ইবনু মাজাহ ও দারিমী; কিন্তু আবূ দাঊদ আরেক বর্ণনায় আরো বেশি বলেছেন, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ ‘‘অথবা রোগাক্রান্ত হয়েছে’’। তিরমিযী বলেন, হাদীসটি হাসান। ইমাম বাগাবী মাসাবীহ গ্রন্থে বলেন, হাদীসটি দুর্বল।][১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : আবূ দাঊদ ১৮৬২, ১৮৬৩, তিরমিযী ৮৯০, নাসায়ী ২৮৬১, ইবনু মাজাহ ৩০৭৭, মুসতাদ্রাক লিল হাকিম ১৭২৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১০০৯৯, আহমাদ ১৫৭৩১, দারিমী ১৯৩৬, সহীহ আল জামি‘ ৬৫২১।