hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ২৭৪০

১১. পর্ব-১১ঃ হজ্জ

مشكاة المصابيح

৪/৪২ পরিচ্ছেদঃ

প্রথম অনুচ্ছেদ

২৭৪০
মিশকাতুল মাসাবিহ
সহিহ হাদিস
وَعَنْ أَبِىْ هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُوْلُ اللّٰهِ ﷺ: «لَا تَقُوْمُ السَّاعَةُ حَتّٰى تَنْفِى الْمَدِينَةُ شِرَارَهَا كَمَا يَنْفِى الْكِيرُ خَبَثَ الْحَدِيْدِ». رَوَاهُ مُسْلِمٌ
আবূ হুরায়রাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ক্বিয়ামাত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মাদীনাহ্ এর মন্দ লোকদেরকে দূর না করবে, যেমনিভাবে হাঁপর লোহার খাদকে দূর করে দেয়। (মুসলিম)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসলিম ১৩৮১, সহীহ ইবনু হিব্বান ৩৭৩৪।