২৭৩৮
মিশকাতুল মাসাবিহوَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللّٰهِ ﷺ يَقُولُ: «إِنَّ اللهَ سَمَّى الْمَدِيْنَةَ طَابَةً». رَوَاهُ مُسْلِمٌ
জাবির ইবনু সামুরাহ্ (রাঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ আল্লাহ তা‘আলা মাদীনার নাম রেখেছেন ‘ত্ব-বাহ্’ (পবিত্র)। (মুসলিম)[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] সহীহ : মুসলিম ১৩৮৫, ইবনু আবী শায়বাহ্ ৩২৪২২, আহমাদ ২০৯১৬, সহীহ আল জামি‘ ১৭৭৫।