hadith book logo

মিশকাতুল মাসাবিহ: হাদিস ৮৬৩

৪. পর্ব-৪ঃ সলাত

مشكاة المصابيح

৩/৩৮ পরিচ্ছেদঃ

তৃতীয় অনুচ্ছেদ

৮৬৩
মিশকাতুল মাসাবিহ
দুর্বল হাদিস
وَعَنْ عُرْوَةَ قَالَ إِنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ صَلَّى الصُّبْحَ فَقَرَأَ فِيهمَا بِسُورَةِ الْبَقَرَةِ فِي الرَّكْعَتَيْنِ كِلْتَيْهِمَا. رَوَاهُ مَالِكٌ
উরওয়াহ ইবনু যুবায়র (রহঃ)থেকে বর্ণিতঃ
তিনি বলেন, আবুবকর (রাঃ) ফাজরের সলাত আদায় করলেন। উভয় রাকাতেই সুরাহ বাকারাহ তিলাওয়াত করলেন।[১]
হাদিসের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক টীকা (Sharh / Notes):
[১] য‘ঈফ : মুয়াত্ত্বা মালিক ১৮২। কারণ ‘উরওয়াহ্ আবূ বকর (রাঃ)-এর সাক্ষাৎ পাননি বিধায় মুনকাতির যা হাদীস দুর্বল হওয়ার অন্যতম একটি কারণ।